1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল নগদ সহায়তা কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩ চন্দনাইশে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কারিতাসের নগদ সহায়তা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল লোহাগাড়ায় দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নজরুল ইসলাম, লক্ষ্য নতুন উচ্চতা বাঁশখালীর সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পটিয়া থানার এসআই জুয়েল চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল

কর্ণফুলীতে অভিযানে পাচারকালে ৪০০ বস্তা ইউরিয়া সারসহ গ্রেপ্তার-৩

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: ​চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সদর ঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ: আব্দুর রবের নেতৃত্বে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সার ও একটি কার্গো বোটসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার সময় সিএমপি কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠ সংলগ্ন কর্ণফুলী নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো—কক্সবাজার জেলার মহেশখালী থানার সাবের গোনা এলাকার মৃত আনজু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক প্রকাশ সেখান (৪৫), একই থানার আবদুল হক (২৪) এবং জমিলা গোনা এলাকার নুরুল ইসলাম জাহেদ (১৬)।

​নৌ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ: আব্দুর রবের নেতৃত্বে আজ ভোরে চাক্তাই খালের পশ্চিমের বালুর মাঠ সংলগ্ন কর্ণফুলী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে লোড করা ৪০০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো বোট জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট