1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে রূপান্তর করতে হবে। অতীতের দিকে ফিরে তাকাতে চাই না, আমরা নতুন বাংলাদেশ করতে চাই।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলে মিলেমিশে কাজ করতে হবে। জনগণ যে দায়িত্ব এ সরকারকে দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো.ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট