1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, কক্সবাজার:

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বনজামিরা ঘোনা এলাকায় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্পের অধিগ্রহণকৃত জমির অবকাঠামো ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিপূরণের তালিকায় নাম থাকা সত্ত্বেও এক ভূমিহীন নারী দুই বছরেও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা রেহেনা বেগম অভিযোগ করেন, ধলঘাটা মৌজার এল.এ মামলা নং–০৫/২০১৯-২০ এর আওতায় বনজামিরা ঘোনা বেড়িবাঁধ এলাকায় বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর অবকাঠামো ক্ষতিপূরণের জন্য তালিকা প্রস্তুত করা হয়। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সার্ভে প্রতিষ্ঠান সিসিডিভি (CCDV) তদন্ত করে বেড়িবাঁধের ওপর বসবাসরত ২২টি ভূমিহীন পরিবারের নাম তালিকাভুক্ত করে।

তিনি জানান, তালিকাভুক্ত ২২টি পরিবারের মধ্যে ২১টি পরিবারকে প্রায় ৪ লাখ টাকা করে অবকাঠামো ক্ষতিপূরণ দেওয়া হলেও তার নামে বরাদ্দ থাকলেও এখনো কোনো অর্থ তিনি পাননি। এ ঘটনায় সার্ভে প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশে তার প্রাপ্য প্রায় ৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রেহেনা বেগম আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সরকারি বেড়িবাঁধের ওপর বসবাস করে আসছেন এবং তার বসতঘরের অবকাঠামোও জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ পড়ে যায়।

এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। তবে অভিযোগ দেওয়ার দুই বছর পার হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি দ্রুত তদন্ত করে তার বসতঘরের অবকাঠামোর ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট