
বসন্ত আসে বারে বারে
বাঙ্গালির জীবনে
মন ভরে উঠে ফাগুনের আনন্দে
মেতে উঠে জীবনের
বেঁচে থাকার নবীন তৃষা
ভোরের শিশির ভেজা চৈতালি হাওয়া
ভরে দেয় জীবনের শুষ্কতা
প্রকৃতি সুধা বিতরণ করে চলে
ঋতুরাজ বসন্তের আগমনে
আবার কখনো ফাগুন, মেতে উঠে
প্রতিবাদের ভাষা হয়ে
ফাগুনের আনন্দে রাঙায়িত হয়
বাংলার নর -নারী
ফাগুন আমার সত্তা
ফাগুন আমার কৃষ্টি- -সংস্কৃতি
ফাগুন আমার জীবন দোলা।
“দেবাশীষ কান্তি বিশ্বাস ”
প্রাবন্ধিক ও সংগঠক।