1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে শ্বশুর গিয়াস কাদের চৌধুরীর পক্ষে জনসমর্থনে মাঠে সক্রিয় পুত্রবধূ ফারনাজ আলম কাদের

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্থরের নারীদের কাছে শ্বশুর, বিএনপির প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জন্য ভোট চেয়েছেন পুত্রবধূ ফারনাজ আলম কাদের চৌধুরী।

৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের এম জে স্কয়ার সংলগ্ন মাঠে স্থানীয় নারীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর আমার শশুর রাউজানে আসতে পারেননি। রাউজানের মানুষ ছিল উনার প্রাণ। এখন সুযোগ এসেছে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠানোর। আমি কথা দিচ্ছি আপনার আমানত কোন সময় বৃথা যাবে না। এলাকায় উন্নয়ন, মসজিদ ও মন্দির উন্নয়নসহ রাউজানের মানুষে ভাগ্য সুপ্রসন্ন হবে।।

এ মতবিনিময় সভায় প্রায় চার শতাধিক মুসলিম ও হিন্দু ধর্মালম্বী নারী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ইডেন স্কুল এণ্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জেসমিন চৌধুরী লিমার সভাপতিত্বে ও শহিদ উদ্দিন চৌধুরী ও মকসুদ পারভেজ রোবেলের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, প্রধান আলোচক ইউএ বিএনপির আল আইন শাখার সভাপতি শওকত ওসমান রানা, সাংবাদিক শিবলী আল সাদিক, বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আজগর চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু, জেলা যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ হোসাইন, নুর মোহাম্মদ, আবদুল হালিম সিকদার, লোকসানা আরজু জবা, নাছিমা আকতার, নুরুল কিবরিয়া খোকন, মোহাম্মদ ওমর, মোহাম্মদ রবিউল, মোহাম্মদ মোফাচ্ছেল, ছাত্রদল নেতা এয়াকুর উদ্দিন আরিফ, মোহাম্মদ রাশেদুল হালিম প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলোয়ার করেন হাফেজ নুর মোহাম্মদ, গীতা পাঠ করেন সুশান্ত আর্চায্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট