1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মুবিন খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নেজাম উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন কান্তি বড়ুয়া।

বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আলী আজগর, পাহাড়তলী চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মাবুদ খান, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন ও শিক্ষক আজিজুল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে একাডেমিক সাফল্য, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বিজয়ীসহ মোট ২২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট