1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাইয়ের ইছাখালীতে ধানের শীষের প্রার্থী নুরুল আমিনের সমর্থনে বিএনপির জনসভা।

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইছাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঝুলনপুল স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “আপনারা দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কষ্ট করে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন একটু কষ্ট করবেন। সেদিন ফজরের নামাজ আদায় করে সবাই ভোটকেন্দ্রে চলে যাবেন। ভোট দিয়ে এসে নাস্তা করবেন। এরপর সারাদিন ভোটকেন্দ্রে অবস্থান করবেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর আমরা সবাই একসঙ্গে বিজয় মিছিল করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “ধানের শীষের বিজয়ের মাধ্যমেই মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউল কবির ইকবাল, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মঈন উদ্দিন মনি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে একটি গণমিছিল ঝুলনপোল বাজার পদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট