1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আহলা করলডেঙ্গা ও আমুচিয়ায় এরশাদ উল্লাহ’র ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন,”আমি নির্বাচিত হলে বোয়ালখালীতে বৃহৎ ও মাঝারি আকারের শিল্পায়ন গড়ে তোলা হবে। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ধানের শীষের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ। এছাড়া প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড দেয়া হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের কালাইয়ারহাটে পথসভায় এরশাদ উল্লাহ এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আমুচিয়া ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বোয়ালখালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা কৃষক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা, কেন্দ্রীয় কৃষক দল নেতা সৈয়দ সাইফুদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, মো. ইউছুপ, রেজাউল করিম, মহরম আলী, পংকজ চন্দ, রোকন উদ্দিন, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশর চৌধুরী, মহিদুল জিকু, কামাল হাসান রকিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

দিনব্যাপী গণসংযোগকালে এরশাদ উল্লাহ আমুচিয়ার ধোরলা মুক্তি সংঘ, কাশীমোহন নবারুণ সংঘ, আহলা করলডেঙ্গা, দাশের দীঘির পাড়, আহলা শেখ চৌধুরী পাড়া, সাধার পাড়া, ঋষি মঠ মন্দির, কালাইয়াহাট বাজার, মল্লিক বাড়ি মন্দির, মতিলাল সংঘ, মৌলভীবাজার, দক্ষিণ করলডেঙ্গা তৈয়্যবিয়া সুন্নি মাদ্রাসা, মধ্যম করলডেঙ্গা, লুদী শিকদার পাড়া মাজার গেইট, উত্তর করলডেঙ্গায় পৃথক পথসভা ও গণসংযোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট