
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তারখানা এলাকায় নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্র সাকের কাদের চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী কেন্দ্রের সমন্বয়ক সেলিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার রেজাউল রহিম আজম, যুবদল নেতা তৈয়ব সুলতান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, মুক্তিযোদ্ধা সাধন পালিত, কনকন চৌধুরী, মিটু চৌধুরী, নজরুল ইসলাম, মিজান চৌধুরী রিপন, জামাল, সালাউদ্দিন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জুয়েল, এমরান, ইসমাইল, মোহাম্মদ কাসেম, আজাদ, টিটু ও শাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা শেষে সাকের কাদের চৌধুরীর নেতৃত্বে ৮ নম্বর ওয়ার্ডের ফতেহ আলী চৌধুরী বাড়ি, মিয়ার বাড়ি, চৌধুরী বাড়ি, চাঁন তালুকদার বাড়ি, ঢেউয়াপাড়া, দলিলা বাদ, সাপলাঙ্গা ও জলিল নগর বাসস্টেশন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।