1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

নির্বাচিত হলে রাউজানকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী নোয়াজিষপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজিত পৃথক চারটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় বক্তব্যে তিনি বলেন, রাউজানে বর্তমানে সন্ত্রাস ও মাদক সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় ১৩ জন দলীয় নেতাকর্মী খুন হয়েছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তিনি।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন, “১২ ফেব্রুয়ারির পর রাউজানে সন্ত্রাসীদের ধরতে আর কোনো অনুরোধ জানানো হবে না। জনগণই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে।”

পথসভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দীন, বিএনপি নেতা রমিজ উদ্দীন চৌধুরী, নুরুন্নবী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরিদ উদ্দীন, মিয়া মেম্বার, আবু তৈয়ব, খন্দকার জাহেদুল আলম, এরশাদ, কাউছার, সরোয়ার, যুবদল নেতা সিরাজ, শাহাবউদ্দীন, নাসির, ফয়সাল, তারেক, মো. মুন্না, রুবেল, জানে আলম, গাজী মোরশেদ, বেদার, মুছা, বাপ্পু, ফোরকান, সেকান্দর, ছাত্রদল নেতা সাকিব, রিফাত, আজাদ, মহিবুল্লাহ, সজিব, সাব্বির, জাহেদ, হারুন, জালাল, কাসেম, সুমন, বেলালসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক।

এর আগে ফতেনগর নাদিয়া কনভেনশন হলে নারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এ সময় তাঁর কন্যা আলবিনা কাদের চৌধুরীও বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট