
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান, এক রাউন্ড শিসার কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭ এর একটি টিম।
৩১ জানুয়ারি শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের রাশেদ মেম্বারের বসতভিটে সংলগ্ন পুকুর পাড়ে শপিং ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করাে পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানায় হস্তান্তর করা হয়।