1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আহমদিয়া ডলমপীর (রহঃ) মাদ্রাসার সভাপতি নাসরিন সুলতানার মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেব এর সহধর্মিণী ও বাঁশখালীর আহমদিয়া ডলমপীর আউলিয়া (রহঃ) সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি “নাসরিন সুলতানা চৌধুরী”র মমতাময়ী মাতা “আলহাজ্ব শিরিন আক্তার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।

বাঁশখালীর গুনাগরীস্থ আহমদিয়া ডলমপীর আউলিয়া (রহঃ) সিনিয়র মাদ্রাসার সভাপতি নাসরিন সুলতানা চৌধুরীর ও অত্র দ্বীনি প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্যা “শিরিন আকতার বুধবার দিবাগত রাত ১১ টায় চট্টগ্রামস্থ ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী কাজিম চৌধুরী বাড়ির জমিদার পরিবারের আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর সহধর্মিণী ও বাঁশখালী ক্রিকেট একাডেমি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের মাতা।

বৃহস্পতিবার বিকেল ২ ঘটিকায় বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরীস্থ আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।জানাজা তাঁহাদের পারিবারিক কবরস্থানে তাঁহার মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আহমদিয়া ডলমপীর আউলিয়া রহঃ সিনিয়র মাদ্রাসার অন্যতম একজন অর্থ যোগানদাতা ছিলেন তিনি, বর্তমান বাজার মুল্য হিসেব অনুযায়ী প্রায় ৪কোটির অধিক মুল্যের সম্পদ তিনি অত্র প্রতিষ্ঠানের জন্য দান করেছেন বলে তাঁহার পরিবার সুত্রে জানা গেছে। মৃত্যুকালে ছেলে -মেয়ে ও স্বামীসহ অসংখ্য আত্মীয়জন রেখেছে গেছেন।

মরহুমা শিরিন আকতার এর মৃত্যুতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, ১১ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, স্বতন্ত্র থেকে ফুটবল প্রতীক প্রার্থী লিয়াকত আলী, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী আবদুল মতলব কালু, সহ-সভাপতি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, সহ-সভাপতি মুহিব্বুল্লাহ ছানুবী,অর্থ সম্পাদক মুহাম্মদ দিদার হোসাইন,দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ,সদস্য রফিউল করিম চৌধুরী, মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবিক,ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিবার গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর  শোক জ্ঞাপন করেছেন এবং রবের দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট