
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)চকরিয়া থানায় বডি ওর্ন ক্যামেরা স্থাপন ও ব্যবহার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার।রবিবার (২৫ জানুয়ারি) তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে পুলিশের কার্যক্রমের স্বচ্ছ মনিটরিং, তথ্য ও ডেটা সংরক্ষণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার চকরিয়া থানার প্রস্তুতকৃত অপারেশনাল ম্যাপও পর্যবেক্ষণ করেন। তিনি থানা এলাকার ভৌগোলিক অবস্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা, প্রবেশ ও প্রস্থান পথ এবং ফোর্স ডিপ্লয়মেন্ট পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য রাখতে অপারেশনাল ম্যাপের গুরুত্ব ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।