1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

বোয়ালখালীতে ধানের শীষের সমর্থনে বেঙ্গুরা ৩নং ওয়ার্ড পূর্বাংশে উঠান বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রাম-৮ সংসদীয় নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহ’র সমর্থনে বোয়ালখালীর বেঙ্গুরা ৩নং ওয়ার্ড পূর্বাংশে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা পূর্বাংশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বেঙ্গুরা ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির সদস্য সচিব জাহেদুল আলম চৌধুরী রাশেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনুস চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জামাল উদ্দিন।

সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পারভেজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, প্রবীণ বিএনপি নেতা এ্যাডভোকেট আফতাবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জসিম চৌধুরী, ৩নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক দৌলত হোসেন।

বক্তারা বলেন, ধানের শীষ মানেই ন্যায়ের রাজনীতি এবং সাধারণ মানুষের কথা বলার শক্তি। চট্টগ্রাম-৮ আসনের জনগণের প্রত্যাশা পূরণে ধানের শীষের কোন বিকল্প নেই। ১২ তারিখে ধানের শীষের বাঁধভাঙ্গা বিজয় হবে। গণতন্ত্র, উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি বক্তারা উদাত্ত আহ্বান জানান।

ধানের শীষে ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন বেঙ্গুরা ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক ইফতেখার উদ্দিন রিপন, সাইফুর রহমান তারেক, আহমদ উল্লাহ মাসুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আইয়ুব খান, মো. পেয়ারু, মো. সোহেল, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা করিম লিটন, মো. শামসু, মো. বাবু, যুবদল নেতা সাইফুর রহমান তারেক, সাইফুল ইসলাম, মো. তৌফিক, মো. সাইফু, মো. মহিউদ্দিন, তৌহিদ চৌধুরী, মো. পারভেজ, মো. রুবেল, মো. হাসান, মামুন, জুনায়েদ, কায়েমসহ অন্যান্যরা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট