1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

চট্টগ্রাম অঞ্চল কমান্ডার মহেশখালীতে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মহেশখালীতে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে নানান বিষয় নিয়ে মতবিনিময় করেন ।

রোববার (২৫  জানুয়ারী) দুপুর ২টায় মহেশখালী উপজেলার লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌসদস্যদের সার্বিক প্রস্তুতি, আবাসন ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনা ও দায়িত্ব পালনের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।পরিদর্শনকালে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে জনগণের নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার।এ সময় নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কমান্ডার মহেশখালীতে নৌবাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট