
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, আনোয়ারায় বেড়িবাঁধের হাজার কোটি টাকা লুট করেছে একটি রাজনৈতিক গোষ্ঠী। প্রাকৃতিক দূর্যোগে এখানকার অন্তত ২ লাখ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। তাদের দেখার কেউ নাই। জনগণের টাকা লুটকারীদের রক্ষা নাই। বেড়িবাঁধ লুটেরাদের ধরতে মোমবাতি মার্কায় ভোট দিন।
শনিবার (২৪ জানুয়ারি) রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন এস এম শাহজাহান। তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন। এসময় তিনি বলেছে, গত ৫৪ বছরে অনেক সরকার দেখা হয়ে গেছে। মানুষের ভোট নিয়ে নিজেদের পকেট ভারী করেছে। বেড়িবাঁধের বালি পাথর সবই লুট করেছে।
এসব লুটেরাদের যেমন ছাড় নেই, তেমনি যারা আল্লাহর অলিদের শানে বেয়াদবি করে, মাজার ভাঙ্গার রাজনীতি করে তাদেরও রক্ষা নাই। আগামী ১২ ফেব্রুয়ারী মোমবাতি প্রতীকে ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেয়ার আহবান জানান তিনি।
মাওলানা এস এম শাহজাহান আনোয়ারা রায়পুর ইউনিয়নের ফুলতলী, উত্তর পরুয়া পাড়া, দক্ষিণ পরুয়া পাড়া, ছিপাতলী ঘাট, গহিরা উঠান মাঝির ঘাট, দোভাষীর হাট, ওয়াহেদ আলী চৌধুরী বাজার, চুন্নাপাড়া হাজামপাড়া, আফাজিয়া দরবার শরীফ, উত্তর পরুয়া পাড়া আহমদ হাসান দরবার শরীফ, জৈদ্দারহাট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দীন নঈমী, মাওলানা আবদুল মন্নান আনোয়ারী, হাফেজ নাসির উদ্দিন, মো: আলাউদ্দীন, ওসমান গনি ফারুকী, শাহজাদা কামরুল ইসলাম, হাফেজ ইলিয়াছ, নুরুল করিম, মুনিরুল ইসলাম, শায়ের এনামুল হক, হাফেজ আবুল কালাম, জাহেদুল হক, মাওলানা আলী নুর, শফিকু্ল আলম, আরিফুল ইসলাম, ওয়াক্কাস উদ্দিন, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ শহীদ, নঈম উদ্দীন, মঈনুদ্দীন, মাওলানা ইছহাক, সাজ্জাত, জহিরুল ইসলাম, ফোরকান, সাইফুল ইসলাম, শাহরিয়ার, নুরুল আজিম প্রমুখ।