1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

মীরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম :চট্টগ্রামের মীরসরাইয়ে জায়গা-জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে তিন বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ (৩)।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের একমাত্র সন্তান। নিহতের চাচা নুরুচ্ছাফা অভিযোগ করে জানান, একই বাড়ির দ্বীন ইসলাম ও আরিফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে অভিযুক্তরা পরিবারের বয়োজ্যেষ্ঠদের না পেয়ে শিশুটিকে আঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় একটি শিশু মৃত্যুবরণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবার এজাহার দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট