1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজানে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২ টা ৩০মিনিটের দিকে রাউজান উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এই মহড়া শুরু করা হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা সহ ২০টি মোটরসাইকেল ও ৪টি পিকাপে শতাধিক পুলিশ সদস্য, ২ পিকাপে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাউজান উপজেলার সর্বস্থরের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি একটি প্রচারণা ও মহড়া করছি। যাতে মানুষ দেখে এবং আস্বস্ত হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন সব সময় তাদের সাথে আছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাউজান সংসদীয় এলাকায় যাতে ভোটারগণ নির্বিঘ্নে নির্ভয়ে তাদের পছন্দের প্রর্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট