1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

আবুধাবিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাউজানের রেমিট্যান্স যোদ্ধা ফাহিম (২৩) আর নেই, পরিবারে চলছে শোকের মাতম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৭০২ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাউজানের রেমিট্যান্স যোদ্ধা ফাহিম আর নেই। ১৯ জানুয়ারি রাতে আবুধাবির মাফরাক হাসপাতালে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এর পূর্বে গত ১০ জানুয়ারি শনিবার বিকেলে আবুধাবিতে দূর্ঘটনায় মারাত্মক আহতাবস্থায় তাকে মাফরাক হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রেমিট্যান্স যোদ্ধা ফাহিম রাউজানের বিনাজুরী ইউনিয়নের মধ্যম লেলাংগারা গ্রামের মোশারফ আলী মুন্সির বাড়ির মরহুম মোহাম্মদ ফরিদের কনিষ্ঠ পুত্র ও আবুধাবী প্রবাসী মোহাম্মদ রুবেলের ছোট ভাই।
তার মৃত্যু সংবাদ শুনে পরিবারে চলছে শোকের মাতম। এত অল্প বয়সে পরিবারের আদর-আহ্লাদে বেড়ে উঠা আদরের সন্তানের মৃত্যুশোকে সন্তানহারা মায়ের বিলাপে মোশারফ আলী মুন্সির বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে।
নিহত ফাহিমের মামা নুরুল আবছার জানান, ফাহিমের লাশ বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে।
বাদে আছর স্থানীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
ফাহিমের আত্মীয় আবুল কাশেম জানান, বিগত দুই বছর এক মাস পূর্বে জীবিকার তাগিদে ফাহিম আবুধাবিতে পাড়ি জমান। পরিবারে দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কনিষ্ঠ সন্তান হিসেবে সবার আদর-স্নেহে বেড়ে উঠা ছেলেটির অকাল মৃত্যু শোকে যেন পুরো পরিবারটা মানসিকভাবে ভেঙে পড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট