1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

রাউজান আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,  নেতা-কর্মীরা উৎফুল্ল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি সোমবার, ১৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের নিকট জমা দেন পৃথক দুটি প্রতিনিধি দল।রাউজানে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবদুল মান্নান মনি,বিএনপি নেতা আবু হানিফ চম্পা,বিএনপি নেতা হেলাল উদ্দিন,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর,দিদারুল ইসলাম,আহমেদ সুকান।এর আগে নগরীতে প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন আবু জাফর চৌধুরী,নুরুল হুদা চেয়ারম্যান,ফিরোজ মেম্বারসহ ৫ জনের প্রতিনিধি দল।প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট