1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিজ অর্থায়নে আরও দুই সংযোগ সড়কের উদ্বোধন, জামিজুরীতে উন্নয়নের নজির গড়ছেন নাসির উদ্দিন মীরসরাইয়ের জোরারগঞ্জে ১২১ বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত Principales plataformas de trading para operar en España ২০২৬ সালের বন্যায় সাতকানিয়ার বানভাসি মানুষের নীরব সহায়ক প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে এস এম রবিনের দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ দোহাজারী স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন “আঁধারে আলো”র বন্যার্ত ১৫০ পরিবারের মধ্যে ভালোবাসা বিতরণ। বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দুলু সাতকানিয়ার নলুয়ায় বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ এনজিও সংস্থা “আইএসএসডি”র খাদ্য সামগ্রী পেলেন চট্টগ্রামের ৪ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা বোয়ালখালীতে শাহিদা আক্তার শেফুর ব্যক্তিগত ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

খুটাখালীতে সংরক্ষিত বনাঞ্চলের বালি-মাটি কাটার সময় গাড়ি আটক

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজার উত্তর বনবিভাগের অধীন ফুলছড়ি রেঞ্জের খুটাখালী মেদাকচ্ছপিয়া বনবিট এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের বনভূমি থেকে অবৈধভাবে বালি ও মাটি দেদারসে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এমন সংবাদের ভিত্তিতে বনবিট কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেন এবং বালি-মাটি বহনকারী একটি গাড়ি আটক করতে সক্ষম হন। বনবিভাগের এই তৎপরতায় অবৈধ বনবিনাশ কার্যক্রমে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিটকর্মকর্তা জানান, সংরক্ষিত বনাঞ্চলের বনভূমি থেকে বালি ও মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। যারা এই বনবিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে বন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বন রক্ষায় বনবিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই সংরক্ষিত বনাঞ্চল দখল বা ক্ষতিগ্রস্ত করতে দেওয়া হবে না।

স্থানীয় পরিবেশবাদীরা বনবিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালি ও মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট