1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

স্মার্ট মীরসরাই বিনির্মাণে আলোচনা সভা ও প্রেস ক্লাব ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার , মীরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের এমপি প্রার্থীদের অংশগ্রহণে “স্মার্ট মীরসরাই বিনির্মাণে সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা এবং মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টির প্রার্থী শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ (চাকসু) সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাদল, লায়ন আবু তাহের, মীরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিনসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা স্মার্ট মীরসরাই গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং উন্নয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ক্যালেন্ডারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট