1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই স্কোয়াড কর্তৃক আয়োজিত
২য় বারের মত ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ জানুয়ারি শনিবার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দক্ষিণ কুল ছৈয়দুল হক শাহ্ (রহঃ) এর পুরাতন বাড়ী সংলগ্ন মাঠে এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলা।
উদ্ভোধক ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আজম ট্রেডার্সের স্বত্বাধিকারী আজম চেয়ারম্যান, ৫ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী মোহাম্মদ হারুন।
টুর্ণামেন্টে ৩২ টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাইজপাড়া একতা সংঘ ট্রাইব্রেকারে ইসলামপুর আইএস ফাইটারকে পরাজিত করে। আয়োজক কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তানভীর হোসেন, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রিদুয়ান,মোহাম্মদ কাউসার, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সাকিব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট