1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাকের আলী চৌধুরী বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইছালে সওয়াবের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা বাকের আলী চৌধুরী বাড়িতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি জসিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনুস চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সারোয়াতলী ইউনিয়ন ত্রয়োদশ নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য শহীদুল্লাহ্ চৌধুরী মানিক।

বোয়ালখালী উপজেলা জাসাসের সভাপতি হাসান হিমুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেঙ্গুরা ৩নং ওয়ার্ড সেন্টার কমিটির সদস্য সচিব জাহেদুল আলম চৌধুরী রাশেদ, সেন্টার কমিটির আহ্বায়ক আলমগীর বাবুল, বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র সদস্য এবং সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম লিটন, সারোয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা করিম লিটন।

এসময় উপস্থিত ছিলেন সেন্টার কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জহুর আলম চৌধুরী, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পারভেজ, ইফতেখার রিপন, সিনিয়র সদস্য মো. পিয়ারু, সিনিয়র সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ, মো. মনি, ছাত্রনেতা মো. আদনান অভি, মো. ইরফান, শ্রমিকদল নেতা মো. রাসেল, যুবনেতা মো. মুন্না, মো. সাইফু, মো. সজীব, তানভীর, সাইফ, মো. তারেক, মো. নাছের, মো. ইসা, মো. গফুর, মো. বাশেক, মো. মানিকসহ অন্যান্যরা।

বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দলের চেয়ারম্যান তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান তারেক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট