1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

চকরিয়ায় মোটর চুরি নিয়ে সংঘর্ষ: এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন, সাবেক চেয়ারম্যান আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি: চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় একটি মোটর চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বাদল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হামলায় তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।স্থা

নীয় সূত্রে জানা যায়, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনের ভাই বাদলের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকা একটি মোটর চুরি হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার (১৩ জানুয়ারি) এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বাদলের উপর হামলা চালানো হলে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসাইন ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুল উদ্ধারের চেষ্টা করেন। তবে এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নবী হোসাইনকে থানায় নিয়ে যায়।

আহত বাদলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এ বিষয়ে চকরিয়া থানার একটি সূত্র জানায়, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট