1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

ওমানে উটের সঙ্গে সংঘর্ষে প্রবাসী বাংলাদেশি পরিবারের তিনজন নিহত, গুরুতর আহত আরও তিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

 

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।

শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ শহরের তাম্বেত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সালালাহ থেকে মাস্কাটগামী একটি প্রাইভেটকার হঠাৎ সড়কে উঠে আসা একটি উটের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই, হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের অল্পবয়সী কন্যা। স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে পরিবারটি হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। পারিবারিক সময় কাটিয়ে শুক্রবার রাতে মাস্কাটে ফেরার পথেই এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “একই রাতে ভাবি, ভাতিজা আর মেয়ের জামাইকে হারাবো—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, ওমান বিএনপি বাংলাদেশ কমিউনিটি সিনিয়র সিটিজেন-এর পক্ষ থেকে ঘটনার পরপরই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের প্রতিনিধি সৈয়দ মনজুরুল ইসলাম, হাজী হাবিবুর রহমান, প্রকৌশলী আবদুল হামিদ, মোহাম্মদ নাসের ও মো. আলম আহতদের চিকিৎসা ও পরিবারের সার্বিক সহায়তায় নিয়মিত যোগাযোগ রাখছেন।

ওমান বিএনপি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গভীর শোক প্রকাশ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট