1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালীতে আল-হাসনাইন একাডেমির যাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল হাসনাইন একাডেমির উদ্বোধন করা হয়েছে।শনিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইদ্রিচ আলম।

এতে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক, শাহজাদা মাওলানা জিল্লুল করিম মালেকী আল কুতুবী।

ক্বারী ওসামা বিন সুলতানের কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন একাডেমির নবনিযুক্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু ও কিশোরদের জন্য কুরআন- শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু ও কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল হাসনাইন একাডেমি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সঠিক আকিদা ও নৈতিক আদর্শে শিক্ষিত হয়ে সমাজের জন্য আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। প্রতিষ্ঠানটি বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার আলোর প্রদীপ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আবু আইয়ুব আনছারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আনসার হামিদী, খাদিজাতুল কোবরা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুর রহমান ইউসুফ, আব্দুল মালেক মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আরিফুল্লাহ কাসেমী, আমির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আজাদ, ইব্রাহিম তালুকদার, শিক্ষাবিদ জয়নাল আবেদীন, কামরুল হাসান লিটন, মাওলানা মুমিনুল হক, আবুল মনসুর ও আরফাত উদ্দিন।

এ একাডেমিটি বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার আলোর প্রদীপ হিসেবে পড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট