1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিষেক, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :সুফীয়ে আহলে সুন্নত উস্তাদুল উলামা আল্লামা ছৈয়দুল হক শাহ রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত রাউজান থানার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক, বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভীর সভাপতিত্বে ও

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ ফোরকান আলক্বাদেরীর সঞ্চালনায়

প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির  সভাপতি মোহাম্মদ মোখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

শাহজাদা আলহাজ্ব আহমদুল হক,শাহজাদা মুবিনুল হক, বায়তুল সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  আলহাজ্ব ছৈয়দ আহমদ, উত্তর ও পশ্চিম গুজরা ছৈয়দিয়া এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব  আবুল কাশেম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোহাম্মদ নুরুল আজিম ,অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ হারুন ,মোহাম্মদ নাছের, মোহাম্মদ মোস্তফা ও সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা আকতার। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর মানিকী।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভী।

আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসা এতদঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা নবগঠিত কার্যকরী পরিষদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন,

উস্তাদুল উলামা আল্লামা ছৈয়দুল হক শাহ রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার

শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নবগঠিত কমিটি মাদ্রাসার গৌরবোজ্জ্বল অবস্থানকে আরো সমৃদ্ধ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট