1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মীরসরাই উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

রাজিব মজুমদার , মীরসরাই, চট্টগ্রাম : মীরসরাই উপজেলা বিএনপির নতুন কার্যালয় নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর রাতে মীরসরাই উপজেলা বিএনপির তৎকালীন দলীয় কার্যালয় রাতের আঁধারে ভেঙে দেওয়া হয়। প্রায় নয় বছর পর নতুন করে কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হলো।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র ও বিরোধী রাজনীতিকে দমন করতে আওয়ামী লীগ আমলে বিএনপির কার্যালয় ভেঙে দেওয়া হয়েছিল। আজ সেই অন্যায়ের জবাব হিসেবে নতুন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এই কার্যালয় হবে মানুষের অধিকার আদায়ের কেন্দ্র।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর দলীয় কার্যালয় নির্মাণের উদ্যোগ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে এই কার্যালয় সহায়ক হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চেয়ারম্যান ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। তারা বলেন, নতুন কার্যালয় বিএনপির ঐক্য ও আন্দোলন-সংগ্রামের প্রতীক হয়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই বহুতল ভবন নির্মাণকাজ শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট