1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাঁশখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার Test the AI Nudify App for Free Without Handing Over Your Card বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া। বাঁশখালীতে ৪০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, গ্রেপ্তার- ১ দীর্ঘ ৩০ বছর ধরে কুয়েতের মাটিতে নিয়মিত এ মাহফিল আয়োজন করে আসছে গাউসিয়া কমিটি কুয়েত শাখা বাঁশখালী-সাতকানিয়া সংযোগ সড়কে গাইডওয়ালের পাইপ চুরির অভিযোগ বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমবায় সমিতির কমিটি গঠন

রাউজানে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধসহনিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

 

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানে সড়ক দুঘটনায় কলেজছাত্র জাবেদ আলম নিহতের পর ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। ২৭ ডিসেম্বর শনিবার সকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমীরহাট বাজারে হাফেজ বজলুর রহমান সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিএনপি, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি, গফুর শাহ (রা.) নবীন সংঘ এয়াছিন নগর সেভেন স্টার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এসময় আমরা আর কোন জাবেদকে হারাতে চাইনা, সড়কে হত্যার বিচার চাই, পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, সড়কের শৃঙ্খলা আনুন, জীবন বাচারসহ নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে। গফুর শাহ নবীন সংঘের সাধার সম্পাদক মাওলানা রাশেদ রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখের সমাজসেবক গিয়াস উদ্দিন সিকদার। প্রবীণ রাজনীতিবীদ সৈয়দ কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজনীতিবীদ নরুল ইসলাম, মুরশেদ রেজা, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস, গফুর শাহ নবীন সংঘের সভাপতি সৈয়দ আহমদ রেজা, সাংবাদিক দিদারুল আলম, গাউছিয়া কমিটির সভাপতি শাহ আলম, সেভেন স্টার পরিষদের সংগঠক মুহাম্মদ মারুফ উদ্দিন রানা, সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র জাবেদ আলমের বড় ভাই মুহাম্মদ জাহেদ আলম। এসময়  উপস্থিত ছিলেন জিয়াউল কাদের আলিফ, আসিফ তানভীর, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ শারুফ, মনির উদ্দিন, আবু নাছের, তানজিদ মুস্তাফা, সাগর, শাফিন, সাকিব, আজিজ খান, সাবের, শাহেদ, আপ্পান, মাসুম। মোনাজাত পরিচালনা করেন রাশেদ রেজা। মানবন্ধন শেষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত জাবেদ আলমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট