1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারে চাল বিতরণ নুরুল ইসলাম বালি সওদাগরের বোয়ালখালীতে অন্নপূর্ণা রূপে দুর্গার ব্যতিক্রমী উপস্থাপনা দেখে মুগ্ধ ডিসি জাহিদ দুর্গাপূজার আগে এত সুন্দর আয়োজনে উপহার আগে পাইনি” — পটিয়ায় তারেক রহমানের উপহার পেয়ে সনাতনীদের স্বস্তি ও উচ্ছাচ্ছ বাঁশখালীর কালীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ রামকৃষ্ণ সেবাশ্রমে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মানুষের বাকস্বাধীনতা রোধ করে কেউ কোনো কিছু আদায় করতে পারে না- গিয়াস কাদের চৌধুরী 

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):নোয়াজিষপুর ইউনিয়নে নারীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

শনিবার দুপুরে ফতেনগর অদুদিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াজিষপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, সামনে একটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে। এই সমাজে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। মানুষ যেন রাতে শান্তিতে ঘুমাতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, অরাজকতা ও একতরফাভাবে মানুষের বাকস্বাধীনতা রোধ করে কেউ কোনো কিছু আদায় করতে পারে না।

তিনি নারীদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  নুরুল হুদা,  বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সেলিম উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট