1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালীর শাকপুরায় এরশাদ উল্লাহ’র সমর্থনে গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

বাবর মুনাফ, বোয়ালখালী: বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে বিএনপির চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ ও ২ ওয়ার্ড পশ্চিম শাকপুরায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।

গণসংযোগে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহমুদুর রহমান আইয়ুব মেম্বার, জয়নাল আবেদীন সিকদার, উপজেলা বিএনপি নেতা আবদুল আউয়াল মঞ্জু, বোয়ালখালী পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী আবুল বশর, শওকত আলী চেয়ারম্যান, জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহেদা আকতার সেফু, আছিয়া সাত্তার, বোয়ালখালী উপজেলা যুবদলের আহবায়ক এস এম রবিউল হাসান ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎসজীবী দলের সদস্য সচিব মো. জাহেদ, সাবেক উপজেলা বিএনপির সদস্য মো. বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন বাদশা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. লোকমান, দক্ষিণ জেলা যুবদলেন সহ অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান রাসেল, জেলা মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, কামরুল ইসলাম মেম্বার, বোয়ালখালী পৌরসভার যুবদলের আহবায়ক মো. লোকমান, মোরশেদ, মো. ইউনুচ, মো. সোলায়মান চৌধুরী, মো. সোলাইয়মান, আবুল কালাম (সওঃ), উপজেলা তরুণ দলের আহবায়ক নুরুল কবির, যুবদল নেতা মো. আলতাফ, নয়ন, নুর উদ্দীন মুন্না, ইউছুপ, সাইফুল, মো. জালাল, নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন আরফাত তানভীর, আরমান, ইমন, শওকত, আবদুল্লাহ, সাহেদ, সিবলু, সুমন, ফারুকসহ অন্যান্যরা।

গণসংযোগকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক বলেন, “বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেইখানেই ধানের শীষের প্রচারণা চলছে সেখানেই গণজোয়ার সৃষ্টি হচ্ছে।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নে সহযোগী হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহবান জানান।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন। এরশাদ উল্লাহকে জয়ী করে বোয়ালখালীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট