1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বোয়ালখালীতে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী:“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যেগে আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রূমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,ল উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আকরাম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ ডিজিএম শ ম মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুর্দশী দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, বিআরডিবি অফিসার জহির উদ্দিন ভূইয়া।
এসময় পিউর ডেইরি ফার্মের উদ্যেক্তা মুহাম্মদ ইউনুচসহ বিভিন্ন খামারের সফল উদ্যেক্তা ও প্রাণি সম্পদ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলার সফল খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ টি স্টল অংশ নেন। এতে ফ্রিজিয়ান ক্রস গাভী, ব্ল্যাক বেঙ্গল ও হরিয়ানা ছাগল, ব্রাহামা জাতের মুরগি, বিলাতি রড হুইলার ডগ ও জার্মান স্পিস ব্ল্যাক শেপার্ড, পার্সিয়াল জাতের বিড়ালসহ হাঁস মুরগী কবুতরের স্টল ছিলো নজরকাড়া। এছাড়াও পশু পাখির জীবন রক্ষাকারী ঔষধ, খাদ্য ও আধুনিক যন্ত্রপাতির স্টলও অংশ নেন। প্রদর্শনীতে দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম ও খামারে উৎপাদিত দুধ, দই ও মিষ্টি বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট