1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধ দখলদারের হাতে পদুয়া বাজারে সরকারি প্লাটফর্ম-রাস্তায় বসে কৃষকদের সবজি বিক্রি

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

লোহাগাড়া প্রতিনিধি (চট্টগ্রাম)

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারি হাট বাজারে নির্মাণাধীন সরকারি প্লাটফর্ম ও রাস্তা অবৈধভাবে দখল করে স্থায়ী দোকানপাট বসানোর অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে অবৈধ দখল উচ্ছেদ করতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ করেছেন বাজারের ইজারাদার মোহাম্মদ আলমগীর।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারের নির্মাণ করা প্লাটফর্মের বাইরে গিয়ে রাস্তা দখল করে কয়েকটি দোকান করা হয় যার ফলে সংকুচিত হয়ে পড়েছে সাধারণ মানুষ চলাচলের রাস্তা। এছাড়াও সাধারণ কৃষকেরা ব্যস্ততম ফরিয়াদিকুল রোডে বসে সবজি বিক্রি করতে দেখা যায়। এর ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে ফরিয়াদিকুল সড়কে।

ইজারাদার মোহাম্মদ আলমগীর জানান, পদুয়া তেওয়ারী হাট বাজারের অবৈধ স্থাপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরম ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । বাজারের সুনাম নষ্ট হচ্ছে। অবৈধ দখলদারদের কারণে ইজারা ঠিকভাবে পাচ্ছি না। আমার আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, ‘পদুয়া বাজারে অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বাজারে অবৈধভাবে যারা দখলে রয়েছে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো অবস্থায় বাজারের সুনাম নষ্ট করা যাবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট