1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বাঁশখালীতে নিখোঁজের ১০ ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর তিন বছরের শিশু তাওয়াবের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ পাওয়া যায়।

নিহত তাওয়াব উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুপিয়া ডোংরা এলাকার আব্দুর রহিমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে খেলার জন্য বের হয় শিশু তাওয়াব। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে আত্মীয়স্বজন ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেন।

এদিকে দুপুরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাড়ির পাশে থাকা দুটি পুকুরে ১০-১২ জন মিলে খোঁজ করেন, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে আরেকটি পাশের পুকুরে নামলে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত তাওয়াব পুকুরে পড়ে ডুবে মারা গেছে। তবে শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে এলাকায় নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট