1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

সাগরে জলদস্যু তান্ডব: মহেশখালীতে জেলেদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি:

‎সাগরে জলদস্যুদের তান্ডব ও জেলেদের উপর অব্যাহত ডাকাতি-নিপীড়নের প্রতিবাদে মহেশখালীতে বিক্ষুব্ধ জেলেরা এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

‎রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা এলাকায় শতাধিক জেলে হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা “সাগরে নিরাপত্তা চাই”, “জলদস্যুদের দমন করো”, “জেলেদের জীবন বাঁচাও”— এমন স্লোগান দিতে দিতে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎বক্তারা বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় জলদস্যুদের তান্ডবে জেলেরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত মাছের ফিশিং ট্রলার লুটপাট ডাকাতী, জেলেদের ওপর হামলা, অপহরণ, খুনের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

‎জেলেদের এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সংহতি প্রকাশ করেন।

‎মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ বাহীনি কন্টিজেন কমান্ডার, ওসি মহেশখালী, কোস্টগার্ডকে স্মারকলিপি প্রদান করেন।

‎চলমান মানববন্ধন শেষে জেলেরা প্রশাসনের নিকট সাগরে টহল জোরদার ও জলদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, যেকোন কাউকে জলদস্যুতার প্রমাণ পেলে আমরা আইনত পদক্ষেপ নেব । গত গত মাসে কয়েকজন জলদস্যুকে গ্রেপ্তার পুর্বক আদলতে সুপর্দ করেছি । ভবিশ্যতেও এ পদক্ষেপ চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট