1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বাঁশখালীতে বাগানের গাছ কাটা নিয়ে দু’পক্ষের পাল্টা-পাল্টি অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের গাছ কাটা নিয়ে দুপক্ষের পাল্টা- পাল্টি অভিযোগ পাওয়া গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ততক্ষণাৎ গাছ কাটা বন্ধ করে দেয় এবং গাটা গাছের টুকরো গুলো জব্দ করে স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। এবিষয়ে দু’পক্ষকে বসে বিষয়টি সমাধানের পরামর্শ দেন পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের পূর্ব বৈলগাঁ এলাকায় এঘটনা ঘটে।
বোরহান উদ্দিন নামে এক লোক বলেন, মুক্তিযুদ্ধো আব্দুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে স্থান মিজান এবং কামাল উদ্দীনের নেতৃত্ব শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে।

অপরদিক কামাল উদ্দীন উল্টো অভিযোগ করে বলেন, বোরহান যে বক্তব্যটি দিয়েছে তা ভিত্তিহীন,
এমনকি মিজানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তাও ভিত্তিহীন, এখানে মিজানের কোনো সম্পৃক্ততা নেই। মুলত গাছ বাগানটি আমাদের, আব্দুল মান্নান নয়, আমাদের প্রয়োজনে বাগান থেকে গাছ কেটেছি। একইভাবে মিজান বলেন, বাগানটি কামালদের মালিকানাধীন গাছ বাগান, আমিতো কোনো গাছ কাটিনাই,কামাল নিজেই তার বাগান থেকে গাছ কাটতেছে। কিন্তু বোরহান নামের লোকটি উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে জড়ানোর চেষ্টা করতেছে। মুলত বাগান মালিক কামাল উদ্দীন যখন গাছ কাটতে গেছে তখন স্থানীয় কিছু লোক তার কাছ থেকে চাঁদাদাবি করে, এতে চাঁদা দিতে রাজি না হওয়ার কারণে ভুক্তভোগী কামাল উদ্দীনকে গাছ কাটতে বাঁধা দিচ্ছে।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে ৩টি গাছ কাটা গাছের গোড়া গেছে এবং কাটা গাছের টুকরো গুলো পুলিশ জব্দ করে একটি নির্দিষ্ট জায়গাতে স্তুপকরে আবু ছিদ্দিক নামের এক লোকের জিম্মায় রাখতে দেখা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন লোক বলেন, জায়গাটি বিগত ২০-২৫ বছর যাবত কামাল উদ্দীনের ভোগ দখলে থেকে গাছ বাগান করেছে, এখন প্রতিপক্ষের লোকজন তাদেরকে গাছ কাটতে বাঁধা দিচ্ছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দিয়ে কাটা গাছ গুলো জব্দ করে স্থানীয় আবু ছিদ্দিকের জিম্মায় রেখেছে বলেও জানান স্থানীয়রা।

এবিষয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবুল বলেন, গাছ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, গাছ কাটা করে দেয়া হয়েছে, কাটা গাছ গুলো স্থানীয় আবু ছিদ্দিক নামের এক লোকের জিম্মায় রাখা হয়েছে। দু’পক্ষকে বসে বিরোধ মীমাংসা করার পরামর্শ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট