1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

লোহাগাড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

 

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক সংগঠন “ইসলামী পাঞ্জেরি সংঘ’র” উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার স্বরূপ বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ গোলাম নবী হাজির পাড়া এলাকায় সংগঠনের কার্যালয় থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান।

ইসলামী পাঞ্জেরি সংঘ’র উপদেষ্টা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কাজী নুরুল আলম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা ভিন্ন ধর্ম ও মতের অনুসারীদের সর্বদা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। ভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা ও বিপদে তাদের পাশে দাড়ানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা প্রতুশ্রুতিবদ্ধ। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি বিষয়ে আত্মবিশ্বাসের সহিত আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো ধর্মের লোকজনের বিপদে,-আপদে পাশে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট