1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

বাঁশখালীতে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম:চট্টগ্রামের বাঁশখালীতে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ” শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক, চারিত্রিক ও আত্নিক উন্নয়ন” এর লক্ষ্যে গভর্নিং বডি, শিক্ষকমন্ডলী, বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকবৃন্দের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলঘর মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য ফিরোজ আহমদ,বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা মিসেস আলিয়া বেগম, সিনিয়র শিক্ষক হারাদন দে, জসীমউদ্দীন, উজ্জ্বল দে, মিসেস সুমি দে, ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য আব্দুল হক মেম্বার, সাবেক মেম্বার আব্দুল ওয়াহাব, আবু হেনা, ফজল কাদের, মোহাম্মদ নেসার, আব্দুল আলিম, মাহমুদ, মো ওসমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাপলা এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়াতুল কুবরা, আনিকা আক্তার, শ্রাবণী দেব প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অত্র বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী বলেন, আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। সন্তান বিদ্যালয়ের দৈনিক কি পড়া দেওয়া আছে সেই পড়াগুলো নিয়মিত আদায় করতেছে কিনা?তা নিয়ে আপনি সন্তানের সাথে আলোচনা করুন। এর পাশাপাশি আপনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখুন। আপনার সন্তান নিয়মিত বাড়ির কাজ করে আনতেছে কিনা?সে নিয়মিত পড়ালেখা করে কিনা, এটা খেয়াল রাখা একজন অভিভাবকের দায়িত্ব । এই লক্ষ্যে সপ্তাহে একদিন আপনি বিদ্যালয় এসে ঘুরে যান,তারপর সেই অনুযায়ী আপনার সন্তানকে পড়ার পরামর্শ দিতে থাকবেন। তাহলে দেখবেন সেএকদিন ভালো শিক্ষার্থী হয়ে যাবে।বক্তৃতার শুরুতে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাঁদের কথা শ্রদ্ধাবরে স্মরণ করেন, বিশেষ করে বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক মন্ত্রী মরহুম জাফুল ইসলাম চৌধুরীর বিদ্যালয়ে বিভিন্ন অবদান নিয়ে কথা কৃতজ্ঞচিত্রে স্মরণ করে উনা প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট