1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

পটিয়ায় বৃদ্ধ খুনের মামলায় আরও এক আসামী কারাগারে

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আরও এক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হয়ে মামলার ৩নং আসামী ফজলুল হক ফেলু জামিন চাইলে জেলা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই মামলার ৫নং আসামীকে আদালত জামিন দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন জানান, শুনানি শেষে বিচারক আসামী ফজলুল হক ফেলুর জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ১৯ আগস্ট একই মামলার আরও সাত আসামীকে কারাগারে পাঠান আদালত। তারা হলেন— এমরান কাইসার (২৮), মো. রহিম (২৮), মো. রিজভী (২৩), নূর নাহার (৪৮), রোজি আক্তার (২৫), জয়নাব বেগম (২৩) ও বিলকিছ আক্তার (২৭)। এছাড়া ঘটনার দিন স্থানীয়দের সহায়তায় ৪নং আসামী মো. সেলিমুল হক সেলিম (৪০) গ্রেফতার হয়ে কারাগারে যান। এ নিয়ে মামলার মোট ৯ আসামী কারাগারে গেলেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মে সকাল সাড়ে ১১টার দিকে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় নুরুল হক গুরুতর আহত হন। লোহার রড ও ইট দিয়ে আঘাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে জামাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট