1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষেই থাকবো সেটা আমাদের অঙ্গিকার : জাবেদ রেজা

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধি:

দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা কাজ করবো। যে ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষেই থাকবো সেটা আমাদের অঙ্গিকার।

আজ ১২ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

তিনি আরো বলেন, দলাদলি নয়, বিভেদ নয়। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা হচ্ছি বেগম জিয়ার সৈনিক। আজকে যদি আমার কাছ থেকে বেগম জিয়া সেক্রেটারীশীপ নিয়ে নেয়, কালকে আমার ডাকে কেউ আসবেনা।

এ ছাড়াও আজিজনগরের দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অথিতির বক্তব্য প্রদান কালে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার বলেন, আমরা চাই প্রতিটি ঘরে ঘরে বিএনপির সদস্য থাকবে। যারা খালেদা জিয়ার নেতৃত্বকে মানে তারা সদস্য ফরম পূরণ করতে পারবে। যারা অতীতে বিএনপিকে নির্যাতন করেছে, বিএনপিকে রাতে ঘুমাতে দেয় নাই, আওয়ামীলীগের সাথে মিছিল মিটিং করেছে, তাদেরকে সদস্য ফরম পূরণ করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, বান্দরবান জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন, সেলিম রেজা ও এ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

এছাড়াও জেলা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট