1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে মুক্তা হত্যার বিচার ও দুই শিশুকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি

বাঁশখালী সরলে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ সাঈদুল ইসলাম বাঁশখালী চট্টগ্রাম: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়। জিয়াউর রহমান তাঁর শাসনকে অসামরিকীকরণের অভিপ্রায়ে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি দল গঠন করেন। উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুল সাত্তার ছিলেন এর আহবায়ক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হলে, বিশেষ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় রেখে ঢাকার রমনা ময়দানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের ঘোষণা দেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম মহাসচিব। জিয়াউর রহমান ছিলেন এর আহবায়ক।

জিয়াউর রহমানের ভাষ্য অনুযায়ী জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান লক্ষ ছিল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্বনির্ভরতার চেতনা সৃষ্টি। ১৯-দফা কর্মসূচি ছিল দলের মৌল আদর্শ। রাষ্ট্রনীতির চারটি মৌলিক আদর্শ তথা গণতন্ত্র, সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র, এই ছিল দলীয় কর্মসূচির মর্মবাণী।

আজ ১ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)’ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বাঁশখালী ৭নং সরল ইউনিয়নের পাইরাং জালিয়াঘাটা ৮ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জালিয়াঘাটা তজবীদুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে আজ সোমবার বিকাল ৫ টার সময় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৭নং সরল ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক মো:আবদুর রহিম এর সভাপতিত্বে ও মো: নাছির উদ্দীন এর পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো:ইলিয়াস, এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের সিনিয়র সদস্য আবু তাহের,বিএনপির জালিয়াঘাটা ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি মুনির আহমেদ, তজবীদুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোজাম্মেল হকের দোয়া পরিচালনার মাধ্যমে মাদরাসার এতিম ছাত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাতে মরহুম জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এতিমদের মাঝে খানার আয়োজনের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট