1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা মনসুর আলম মৃত্যু বরণ করেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী (১২নং ব্রিজ) এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য মনসুর আলম (৪২) নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরি ও বিলে পড়ে যায়।

নিহত মনসুর আলম (৪২) বাঁশখালী উপজেলার বৈললছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।আহতদের মধ্যে চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার মো. আরিফ (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে অপর ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।আহত চালক আরিফ জানান, “জাঙ্গালিয়ার পর সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায়, আর কাভার্ডভ্যানটি পাশের বিলে উল্টে পড়ে। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।”দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজনগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান, “স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহত ও আহতদের পরিচয় সংগ্রহের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চলছে,পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
০১৮৮৪৭৫২০৫৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট