1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Win Place Casino Promo Code: Play Casino Online for Exclusive UK Deals শারদীয় দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে কানুনগো পাড়ায় সড়ক সংস্কার বোয়ালখালীতে ডিপ টিউবওয়েল স্থাপনে উন্নত প্রযুক্তির সেবা দিচ্ছে মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজ পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি? দোহাজারীতে এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাঁশখালীতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সাধনপুর ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় নেই’ —পটিয়ায় এমপি এনামুল হক দোহাজারী ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৪র্থ খেলা অনুষ্ঠিত বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদে লড়তে চান শহীদুল আলম দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ, মহাসড়ক অবরোধ

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতিকে অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

 

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি এনামুল হককে অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৮আগস্ট) সকালে উপজেলার পদুয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উক্ত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

লোহাগাড়া উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি শাহজাদা মিয়ার সভাপতিত্বে পদুয়া ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোবারক আহমদ (বাবু), পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছসেবক দলের সদস্য এহেসান আবদুল্লাহ, গনতান্ত্রিক সেচ্ছসেবক দলের সভাপতি শাহ আলম, লোহাগাড়া উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল মোহাম্মদ নয়ন, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ সোহেল, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সিকদার,পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলম, মোহাম্মদ সেলিম, আবুল হাশেম,পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হক আওয়ামী লীগের দোসর। তিনি ২০১৮ সালের পর থেকে আওয়ামী লীগের সাবেক বিভিন্ন এমপিদের সাথে সমন্বয় করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।সাবেক এমপি আবু রেজা নদভী এবং টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিসহ আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত তিনি। তাকে অতি দ্রুত অপসারণের দাবী জানান বক্তারা। তাকে অপরাসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারিও দেন বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট