1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

সাতকানিয়াতে এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনেন মোবাইল কোর্টের  অভিযানের  লাখ টাকা জরিমানা 

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

 

এমএ হামিদ: গতকাল ১৭আগষ্ট রাত সাড়ে ১০-৩০থেকে ১১-১০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের কেরানীহাট কাঁচাবাজার এলাকায় মিষ্টি ঘর এর কারখানায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও ঘি উৎপাদন, মজুদ, বাজারজাত করণের দায়ে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে কেরানীহাট কাঁচাবাজারে একটি মিষ্টি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, পোড়া তৈল ব্যবহার, লেভেলবিহীন বাসি মিষ্টি সংরক্ষণ বিক্রয় বিপনন, মিষ্টি তৈরিতে কাপড়ের রং ব্যবহার,মিষ্টি তৈরিতে পঁচাবাসি চিনির সিরা ব্যবহার, তৈরিকৃত মিষ্টিতে পোকামাকড় পাওয়ায় মিষ্টি কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেম(৫০)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।এই সময় পোড়া তৈল, নষ্ট বাসী সিরা ফেলে দেওয়া হয়।

জব্দকৃত মালামালের উক্ত অভিযানে ৩০০-৩৫০ লিটার পুরা তেল ও ২০০-২৫০ লিটার মিষ্টির শিরা সাথে সাথে নষ্ট করা হয়। তাছাড়া বিভিন্ন প্রকার কাপড়ের রং, নষ্ট ঘি ও বিপুল পরিমাণ পঁচা মিষ্টি ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট