1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

রাউজানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, রাউজানের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল
আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান।সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু, ওসি (তদন্ত)নিজাম উদ্দিন দেওয়ান। মৎস্যচাষী ও ডিম সংগ্রহকারীদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন, দেবজিৎ বড়ুয়া, মো: মোস্তাক উদ্দিন, রোসাঙ্গীর আলম, চিন্ময় বৈদ্য, মো: বখতিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে কার্পজাতীয় মাছের সেরা ডিম সংগ্রহকারী হিসেবে রায়হান উদ্দিন, সেরা পোনামাছ উৎপাদনকারী হিসেবে চিন্ময় বৈদ্য ও সেরা বড়মাছ উৎপাদনকারী হিসেবে মো: জাকির হোসেনকে সন্মাননা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। এই নদীর জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া বেকারত্ব দূরীকরণে মাছচাষে তরুণরা যাতে আগ্রহী হয় সেই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট