1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়” রাউজানে আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ মীরসরাইয়ে স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত দেশের ৩৬ কোটি হাতকে উন্নয়নের হাতে পরিণত করতে হবে- এরশাদ উল্লাহ এমপি মানবিক ডিসি জাহিদের স্পর্শে বদলে গেল দুই প্রতিবন্ধীর জীবন- দ্বারে দ্বারে ঘুরে শেষমেশ মানবিক ডিসি জাহিদের কাছে মিলল স্বাধীনতার চাকা বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর মাতারবাড়ী বন্দরের অধিগ্রহণে ক্ষতিপূরণ না দিয়ে সার্ভে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মীরসরাইয়ে ১৫০ হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কঠোর হুঁশিয়ারি মীরসরাইয়ে মৎস্য ঘের কেটে ২২ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

 

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা
গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে স্মারক আলোচনা সভা ও বৃক্ষরোপণ-চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মতিন।

বিশেষ অতিথি ছিলেন লেখক মাজহার হেলাল, সংগঠক
মোঃ টিপু সুলতান, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক যথাক্রমে মিতা বড়ুয়া, আবদুল আজিজ, রনজিৎ কুমার দে, বিজন চক্রবর্তী, সংগঠক লোকমান হাকিম, শিক্ষক মোঃ তারেক, মাওলানা মোহাম্মদ জুনায়েদ প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও ছফাপ্রেমীরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া এ, এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল।

বক্তারা বলেন, চন্দনাইশের সন্তান বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া আহমদ ছফা একজন বহুমুখী প্রতিভার অধিকারী অনন্য সাহসী স্পষ্টভাষী লেখক সাহিত্যিক। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে। তিনি স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফা লেখা সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। তরুণ প্রজন্ম আহমদ ছফার লেখা বই যত বেশি পড়বে তাদের মেধা তত বেশি শাণিত হবে। জাতি উপকৃত হবে।

বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে বলেন, শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যাঙ্গনে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন। তাঁর স্মৃতি রক্ষার্থে তাঁর নামে চন্দনাইশ-চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট