
চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল
আলমদার পাড়া তৈয়্যবিয়া আজিজিয়া রাবেয়া কামাল সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে এক সংবর্ধনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ওমান প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দীন আলমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে মাদ্রাসার বিশেষ অর্থদাতা ওমানি নাগরিক আল ফাদাল মোহাম্মদ হামুদ খালফান আল জাবরির এর জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মুহাম্মদ গোলাম কাদের তালুকদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমদার পাড়া তৈয়্যবিয়া আজিজিয়া রাবেয়া কামাল সুন্নিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদ্রাসার দ্বীনি ও শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রায় প্রবাসী ও দানশীল ব্যক্তিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা সাজ্জাদ হোসাইন। মোনাজাতে মাদ্রাসার সার্বিক অগ্রগতি, দেশ-জাতির কল্যাণ এবং পৃষ্ঠপোষক ও অর্থদাতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।