1. news@hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ
  2. : lf_vsKTJVdAWtDP :
  3. info@www.hridoyechattogramsangbad.com : হৃদয়ে চট্টগ্রাম সংবাদ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নূরজাহান ট্র্যাভেলস এন্ড ট্যুরস ওমরাহ ও হজ কাফেলার উদ্বোধন পটিয়ায় অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদে অভিযান: জরিমানা ও মালামাল জব্দ পটিয়ায় চক্রশালা স্কুলে দুর্ধর্ষ চুরি: ১৫টি ল্যাপটপ গায়েব Maszyny hazardowe online – Najlepsze internetowe automaty do gier w Polsce ধোপাছড়ীতে এমপি জসিমউদ্দীন আহমেদের ঝটিকা সফর- সেতু পরিদর্শন, দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ দোহাজারীতে জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালীর পুঁইছড়িতে মারামারির ঘটনায় মৃত সাবেক এমপিকে আসামি করার খবরে তোলপাড়- ওসি বললেন, ‘বাঁশখালী থানায় এ ধরনের কোনো মামলা হয়নি’ লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চক হাতে ২৬ বছর, এবার অবসরে শিক্ষক সজল কান্তি নাথ

বোয়ালখালীতে নূরজাহান ট্র্যাভেলস এন্ড ট্যুরস ওমরাহ ও হজ কাফেলার উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সততা, স্বচ্ছতা ও একতার মাধ্যমে উত্তম সেবা প্রদানের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নূরজাহান ট্র্যাভেলস এন্ড ট্যুরস ওমরাহ ও হজ কাফেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার কানুনগোপাড়া কলেজ রোডের আনু বেকারীর ২য় তলায় এই হজ কাফেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সারোয়াতলী আল হক দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ জুনায়েদ হোসেন (জামি)।

নূরজাহান ট্র্যাভেলস এন্ড ট্যুরস ওমরাহ ও হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মো. নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী ব্যবস্থাপক মো. শাহ আমানতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হজ কাফেলার পরিচালক এমডি কামাল উদ্দিন, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক নেতা মো. মুজাহিদুল ইসলাম, হজ কাফেলার সহকারি ব্যবস্থাপক মো. আজিজ ও এমডি জাহাঙ্গীর আলম।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. জামাল উদ্দিন, ইউনুস কাদেরী, আব্দুর রহিম, ওসমান গণি, সফিউল আলম, নূরুল আলম নকশাবন্দী, মাহিনুর আলম, সাদেকুন নূর ফারহানসহ মান্যগণ্য ব্যক্তিরা।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. জামাল উদ্দিন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর উদ্দিন জানান, এই হজ কাফেলা হজ ও ওমরাহ যাত্রীদের আধুনিক ও নিরাপদ সেবার নিশ্চয়তা দেয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। উদ্বোধন উপলক্ষে দুইজন ওমরাহ হজযাত্রী নির্বাচিত করা হয়।

সেবাসমূহের মধ্যে রয়েছে হজ প্যাকেজ, ওমরাহ প্যাকেজ, ভিজিট ভিসা, ভিসা প্রসেসিং, স্টুডেন্ট ভিসা, ইন্ডিয়ান ভিসা, হোটেল রিজার্ভেশন, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স, পাসপোর্ট প্রসেসিং এবং বিশ্বের যেকোন দেশের এয়ার টিকেট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট