
চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল
চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার পর থেকে সোমবার ভোর ৩টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ল্যাব থেকে ১৫টি ওয়ালটন ল্যাপটপ, ১টি কিবোর্ড, ১টি মাউস, ১টি ওয়াইফাই রাউটার ও ২টি ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।